News Bangla 24 BD | শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে ইভটিজারের ৩ মাসের কারাদ-
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে ইভটিজারের ৩ মাসের কারাদ-


ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় এক ইভটিজারের ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধলহরাচন্দ্র গ্রামের হাদী মিঞার ছেলে রাজন হোসেন (২০) উত্যক্ত করে আসছিলো। বৃহস্পতিবার ঐ ছাত্রীকে তার স্কুল আঙ্গিনায় উত্যক্ত করছিলো রাজন। এসময় স্থানীয়রা ইভটিজারকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। খবর পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগি ছিলেন শৈলকুপা থানার এসআই উত্তম কুমার।

এ বিভাগের অন্যান্য সংবাদ