News Bangla 24 BD | কোনাবাড়ি জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কোনাবাড়ি জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


ইমন খান : গাজীপুর মহানগর অন্তগর্ত কোনাবাড়ি থানা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ এক বর্ধিত সভার আয়োজন করেন। ঔ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ বিএসসি। সভাপতির দায়িত্ব পালন করেন নব গঠিত কোনাবাড়ি থানা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক মোঃ মনোয়ার হোসেন মিন্টু। বর্ধিত সভায় এই জুলাই মাস থেকে নগরের প্রতিটি থানা থেকে জীবন বৃত্তান্ত নেওয়া হবে এবং আগ্রহী প্রার্থীরা এই মাসের মধ্যে তাদের জীবন বৃত্তান্ত জমা দিতে হবে। আগামী সেপ্টম্বর মাসে সকল থানা কমিটি সম্মেলনের মাধ্যমে দেওয়া হবে। সেই বিষয়ে দিক নির্দেশনা দেন নগরের এই নেতা। এই সময় কোনাবাড়ি থানার আহবায়ক মোঃ মনোয়ার হোসেন মন্টু বলেন,আমরা কোনাবাড়ি থানা সম্মেলনের জন্য যে কোন সময় প্রস্তুত আছি। তিনি আরো বলেন, অন্য যে কোন সময়ের চাইতে কোনাবাড়ি থানা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি অনেক শক্তিশালী। মোঃ মনোয়ার হোসেন মন্টু বলেন, নগরের যতগুলো থানা আছে তারমধ্যে কোনাবাড়ি থানা আগামী সম্মেলনে দেখিয়ে দিবে তারা কতটুকু সাংগঠনিক। জাতীয় শ্রমিকলীগের নগরের চান্দনা চৌরাস্তায় শ্রমিকলীগের অফিসে এই সংক্ষিপ্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন,যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন ভান্ডারী,মোঃ সামছুল আলম,সদস্য সচিব মোঃ জাকির হোসেন,অর্থ সচিব মোঃ মোসলেম উদ্দিন প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ