ভারতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেওয়ার বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী
কাশ্মীর নিয়ে চরম বেকায়দায় পড়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকী নিজের দেশেও চরম আক্রমণের মুখে পড়েছেন তিনি। ভারতের সঙ্গে সবরকম সম্পর্ক চুকিয়ে দেওয়ার ক্ষেত্রে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এবার তিনি চরম আক্রমণ করলেন আরএসএস-কে!
কাশ্মীর সম্পর্কে ট্যুইট করতে গিয়ে ইমরান খান লিখেছেন, নাৎসির আদর্শেই আরএসএস অনুপ্রাণিত। সেই আদর্শ মেনেই ভারত অধিকৃত কাশ্মীরে চলছে কারফিউ ও বর্বরতা। এরপরে সেখানে গণহত্যা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, এভাবেই কাশ্মীরের ও কাশ্মীরিদের জীবন বদলে দেওয়া হবে।
কাশ্মীর ইস্যুতে গোটা বিশ্ব সরব। তবে ইমরান প্রশ্ন তোলেন, গোটা বিশ্ব কি এবারও চুপ করে দেখবে, ঠিক যেভাবে জার্মানে হিটলারকে চুপ করে দেখা হয়েছিল?
তাঁর দাবি, যেভাবে ভারতে হিন্দুত্ববাদ মাথাচাড়া দিচ্ছে তাতে নাৎসিবাদ কাশ্মীরেই আটকে থাকবে না, গোটা ভারতের মুসলিমদের ওপর ছড়িয়ে পড়বে।

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 