News Bangla 24 BD | বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে –মেয়র জাহাঙ্গীর আলম
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে –মেয়র জাহাঙ্গীর আলম


গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ ঘোষণা দিয়েছেন। আজকে যারা শিশু তারাই ২০৪১ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিবে। তাই এখন থেকেই তাদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। যাতে ভবিষতে তারা সঠিক নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে।
মেয়র সোমবার বিকেলে বঙ্গবন্ধু পরিষদ গাজীপুর জেলা শাখা উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসনের নাটমন্দিরে বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মো. আসাদুজ্জামান চৌধুরী, পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী শামীম, এড. আমজাদ হোসেন বাবুল, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, অধ্যক্ষ মহিউদ্দিন মহি, মো: সিরাজুল ইসলাম জানু, প্রতাপ কুমার গোপ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ