ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠি খেলার সামগ্রী বিতরণ
ঝিনাইদহঃ
ঝিনাইদহে সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকার আয়োজনে ঐতিহ্যবাহী লাঠি খেলার সামগ্রী বিতরণ করা হয়। ঝিনাইদহ পৌরসভা মিলনায়তনে এই লাঠি খেলার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বশির উদ্দীন। জেলার ২২টি দলের সর্দারদের হাতে আনিচুর রহমান খোকার নিজস্ব অর্থায়নে এই সামগ্রী বিতরণ করেন। লাঠি খেলার সামগ্রী গ্রহন করেন হাট ফাজিলপুরের রইচ উদ্দীন সদ্দার, হায়দার আলী সর্দ্দার, রহমত আলী সদ্দার প্রমূখ। বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন লাঠিখেলা বাঙ্গালী জাতির একটি ঐতিহ্যবাহী খেলা। যা আজ পৃষ্ঠপষোকতার অভাবে হারিয়ে যেতে বসেছে। সবাইকে এই পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করতে হবে।

গাজীপুরে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণ উদ্বোধণ
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা
বাংলাদেশ প্রথমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করলো
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
৭ উইকেটে বাংলাদেশের জয়
সেমিফাইনালে আর্জেন্টিনা
ফ্রি ফায়ার গেমে ছাত্র ও যুবকরা, মেধাশুন্য হওয়ার আশঙ্খা বিশেষজ্ঞদের!
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ 