News Bangla 24 BD | গাজীপুরে আ’লীগ সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে সভা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুরে আ’লীগ সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে সভা


গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুলালের বিরুদ্ধে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এর মামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজারে স্থানীয়দের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভাওয়াল মির্জাপুর বাজার কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, আওয়ামীলীগ নেতা জিয়ারত শিকদার, মোশারফ হোসেন রুবেল, দানেশ সিকদার, সুমন মিয়া, মোহাম্মদ মাসুদ, কবীর ব্যাপারী, মির্জা মহসিন, জহির আহমেদ, আব্দুর রমান প্রমুখ। সভায় বক্তারা প্রতিপক্ষের লোকজনের প্ররোচনায় মোশারফ হোসেন দুলালকে রাজনৈতিকভাবে হেয় ও তার সুমান ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কোন দুর্নীতি বা অনিয়মের সঙ্গে তিনি জড়িত নয়। সভায় বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ