News Bangla 24 BD | গাজীপুরে রাসেল সরকারের নের্তৃত্বে চাঙ্গা হচ্ছে যুবলীগ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুরে রাসেল সরকারের নের্তৃত্বে চাঙ্গা হচ্ছে যুবলীগ


গাজীপুরে চাঙ্গা হয়ে উঠেছে ঝিমিয়ে পড়া মহানগর যুবলীগ। কামরুল আহসান সরকার রাসেল দায়িত্ব গ্রহণের পর এ অবস্থার উন্নতি লক্ষ করা যাচ্ছে। তোড়জোড় শুরু হয়েছে মহানগরের ৫৭টি ওয়ার্ডে যুবলীগের চৌকস কমিটি গঠনের।
রাসেল সরকার এ প্রতিবেদককে জানান ইতিমধ্যে আমরা ১৭টি ওয়ার্ডে আহবায়ক কমিটি গঠন করেছি। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। যথাশীঘ্র ওই কমিটিগুলো আলোর মুখ দেখবে। কেননা অনেক যাচাই-বাছাই করে প্রকৃত দেশ প্রেমিক লোকদেরকেই আমরা কমিটিতে স্থান দেয়ার চেষ্টা করছি।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০১২ সালে গঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন। ২০১৫ সালের ৩০ জুলাই যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল আহসান সরকার রাসেলকে আহবায়ক এবং সাইফুল ইসলাম, শান্ত বাবু ও আলমগীর হোসেনকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্যের গাজীপুর মহানগর যুবলীগ কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ।
রাসেল সরকার যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার আগে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ছিলেন টঙ্গী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শান্ত বাবু ছিলেন ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের সদস্য এবং আগলমীর হোসেন ছিলেণ গাজীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক।
দায়িত্ব পেয়ে ঝিমিয়ে পড়া কর্মী-সমর্থক ও নেতাদের সক্রিয় এবং সংগঠিত করার উদ্যেগ নেন রাসেল সরকার। ৫৭টি ওয়ার্ড পর্যায়ক্রমে সফর করে সাংগঠনিক তৎপরতা শুরু করেন তিনি। এতে চাঙ্গা হয়ে উঠে নেতা-কর্মী ও সমর্থকরা। এখন চলছে ওয়ার্ডে ওয়ার্ডে আহবায়ক কমিটি গঠন। মহানগরীর ৫৭টি ওয়ার্ডের ১৭টিতে কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল আরো জানান, অতীতের যে কোন সময়ের তুলনায় মহানগর যুবলীগ এখন বেশ চাঙ্গা। ৫৭ টি ওয়ার্ডের আহবায়ক পদের জন্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে বায়োডাটা চাওয়া হয়েছিল। বায়োডাটায় শিক্ষাগত যোগ্যতা, বিগত ও বর্তমান রাজনৈতক পরিচয়, পারিবারিক রাজনৈতিক পরিচিতি ও ভবিষৎ পরিকল্পনা ইত্যাদি উল্লেখ করতে বলা হয়েছিল। মূলত ত্যাগী, দক্ষ ও যোগ্য নেতা বাছাই করতে এ পদ্ধতি অনুসরন করা হয়। পদ্ধতিটি বেশ সাড়া জাগিয়েছে। ৫৭ জনের বিপরীতে ১১’শ বায়োডাটা পাওয়া গেছে। এখন এসব বায়োডাটা থেকে যোগ্যদের বাছাই করা হচ্ছে।
তিনি আরো জানান, ত্যাগী হলেও চাঁদাবাজ, সন্ত্রাসী, নেশাগ্রস্থ এবং ভূমি দস্যুদের কমিটিতে রাখা হবে না। গাজীপুর মহানগর যুবলীগকে যে কোন মূল্যে সমালোচনার উর্ধ্বে রাখা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ