News Bangla 24 BD | কালিয়াকৈরে ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি সম্পাদক নির্বাচিত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কালিয়াকৈরে ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি সম্পাদক নির্বাচিত


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ত্রি বার্ষিক সম্মেলনে পৌর আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডে সভাপতি পদে নির্বাচনে বিজয়ী আলহাজ্ব আদম আলী এবং সাধারন সম্পাদক আবু হানিফ সরকার নির্বাচিত হয়েছে।পৌরসভাস্থ এম হাফিজ উদ্দিন কেজি এন্ড হাই স্কুল মাঠে শনিবার সন্ধ্যায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় মোট ১২৩ ভোটের মধ্যে ১১৩ ভোট কাস্টিং হয়।পৌর আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডে ত্রি বার্ষিক সম্মেলনে ৬৩ ভোট পেয়ে সভাপতি এবং সাধারন সম্পাদক পদে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয় ।এসময় বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড.আ.ক.ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।সম্মেলন সভায় সভাপিত্বত করেন পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ শিকদার,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ কবির,গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী খান, তথ্য ও গবেষনা সম্পাদক শিকদার জহিরল ইসলাম জয়,পৌর আওয়ামীলীগের আহবায়ক বীর মক্তিযোদ্ধা আব্দুল ওহাব, এ্যাড.বেলায়েত হোসেন চৌধুরি,কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম তুষার,উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ