কালীগঞ্জে উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌরসভার দেওপাড়া এলাকার শহীদ ময়েজউদ্দিন ফেরিঘাট রেলওয়ে ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক হিসেবে এইচ এম আবুবকর চৌধূরীরের নাম ঘোষণা করা হয়।
কালীগঞ্জ উপজেলা আ’লীগ আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আ’লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি। কালীগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গাজীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।
কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি এস. এম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, শ্রম বিষয়ক সম্পাদক মো. শাহাব উদ্দিন আহাম্মেদ, সদস্য মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, এ্যাড. মাকসুদ উল আলম খান মাসুদ ও তাসলিমা রহমান লাভলী। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের 