সাউথ এশিয়ান গেমসে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকারের ঝড়ো ফিফটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে ভুটানকে। ভুটানের দেওয়া ৭০ রানের টার্গেট মাত্র ৬.৫ ওভারেই পার হয়ে যায় টাইগাররা।
শুক্রবার (০৬ ডিসেম্বর) কীর্তিপুর ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভুটান। দুই ওপেনার তেনজিন ওয়াংচুক জুনিয়র (১৫) ও জিগমে ডঙ্গি (১২) শুরুটা ভাল করলেও টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে থিনলে জামৎসুর দল।
দলীয় ২৩ রানে ওয়াংচুক বিদায় নেওয়ার পর ভুটানের হয়ে আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। কেবল জিগমে সিংগে (১৩) দুই অংকের ঘর ছুঁতে পারে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেটে নিয়েছেন মানিক খান। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা, তানভীর ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও সৌম্য।
মামুলি রান তাড়া করতে নেমে জয়ের জন্য কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ওপেনিং জুটিতেই ৭৪ রান করে দলকে জয় এনে দেন সৌম্য ও মোহাম্মদ নাঈম। সৌম্যের ২৮ বলে ৫০ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ৩ ছক্কায়। নাঈম অপরাজিত ছিলেন ১৬ রানে।
এই নিয়ে চলতি এসএ গেমসে টানা দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ। ২ ম্যাচে টাইগারদের পয়েন্ট ৪। ৩ ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা।

গাজীপুরে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণ উদ্বোধণ
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা
বাংলাদেশ প্রথমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করলো
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
৭ উইকেটে বাংলাদেশের জয়
সেমিফাইনালে আর্জেন্টিনা
ফ্রি ফায়ার গেমে ছাত্র ও যুবকরা, মেধাশুন্য হওয়ার আশঙ্খা বিশেষজ্ঞদের!
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ 