কামিটি গঠন ছাড়াই শেষ হলো কালিয়াকৈর পৌর আ”লীগের সম্মেলন
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী বিশ^বিদ্যালয় কলেজ মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের ত্রী বার্ষিক সম্মেলনটি অবশেষে কমিটি গঠন ছাড়াই শেষ হলো।
স্থাণীয় ও দলীয় সুত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈর পৌর আওয়ামীলীগ গঠনের প্রায় দেড়যুগ পরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এ্যাড.আ.ক.ম.মোজাম্মেল হক, এম পি ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ কবির সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেত্রীবৃন্দ। পৌর আওয়ামীলীগের সম্মেলনে কমিটি গঠনপর্বে সভাপতি পদে আব্দুল ওহাব মিয়া, সরকার মোশারফ হোসেন জয়, মজিবুর রহমান ইয়াছিন এবং সাধারণ সম্পাদক পদে শিকদার জহিরুল ইসলাম জয় ও রফিকুল ইসলাম তুষার এর মধ্যে সমন্বয় না হওয়ায় আগামী ৭দিন পর কামিটি গঠনের ঘোষনা দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের 