বিএনপির ডাকা আনাকাঙ্খিত হরতাল জনগণ প্রত্যাখান করেছে-নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির ডাকা হরতাল জনগণ ঘৃণা ভরে প্রত্যাখান করেছে। তিনি বলেন, বিএনপির ডাকা আনাকাঙ্খিত হরতাল জনগণ প্রত্যাখান করেছে। ঢাকায় কোনো হরতাল হচ্ছে না। হরতালের নামে বিএনপি প্রহসনের নাটক করছে।
আজ রবিবার রাজধানীর ধানমন্ডিস্থ নিজ বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের জরুরী বৈঠকে নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, মুজিব বর্ষের শুরুতে স্বাধীনতার পক্ষের শক্তি এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিজয় গণতন্ত্রের বিজয়, এই বিজয় স্বাধীনতার পক্ষের শক্তির বিজয়।
বিজয়ী মেয়ররা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, নতুন মেয়ররা খুবই যোগ্য। তাদের ইশতেহার বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সহায়তা করবে। নির্বাচনের আগে পরিচ্ছন্ন ঢাকা, মশামুক্ত ঢাকা গড়ার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন আমরা আশা করি তারা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তারা যে কথা দিয়েছেন, তারা তাদের কথা রাখবেন।
১৪ দলের মুখপাত্র বলেন, বিএনপির নেতারা অনেক হুংকার আর আওয়াজ দিলেও তাদের মাঠে পাওয়া যায়নি। তারা হুংকার দিলেও সময়মতো তাদের খুঁজে পাওয়া যায় না।
তিনি বলেন, আমরা বিস্মিত হয়েছি, ভোটের লড়াইয়ে ডাকসাইটে নেতাদের মাঠে পাওয়া যায়নি। বিএনপির দুই প্রার্থী একাই লড়ে গেছেন। বিএনপি মাসজুড়ে ইভিএম বিরোধী প্রচারণা চালানোয় জনগণ বিভ্রান্ত হয়েছেন। বাসস

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের 