News Bangla 24 BD | বারি’তে চলমান গবেষণা উদ্ভাবিত প্রযুক্তি, মাঠ দিবস ও কৃষক সমাবেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বারি’তে চলমান গবেষণা উদ্ভাবিত প্রযুক্তি, মাঠ দিবস ও কৃষক সমাবেশ


 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগ ও সবজি বিভাগ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার চলমান গবেষণা কর্মসূচি ও সাম্প্রতিককালে উদ্ভাবিত প্রযুক্তিসমূহের উপর একটি মাঠ দিবস ও কৃষক সমাবেশ বারি’র কীটতত্ত্ব বিভাগের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সকালে বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ মাঠ দিবস ও কৃষক সমাবেশের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ সরকার। সমাবেশে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভেজিটেবল সেন্টার তাইওয়ানের গ্লোবাল প্ল্যান্ট ব্রিডিং লিড সায়েন্টিস্ট ড. পিটার হ্যানসন, সাবেক পরিচালক ড. সৈয়দ নূরুল আলম, ড. আবেদা খাতুন, মো. হাবিবুর রহমান শেখ, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মো. মাহবুব আলম।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের চাওয়া হচ্ছে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাবার। এটি আমাদের নিশ্চিত করতে হবে। কৃষিতে আমরা এখন বাণিজ্যিকরণের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু ফসলের পোকা-মাকড় দমনে কৃষকেরা সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার না করার কারণে এটা এখন জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। তাই দেশের জনস্বাস্থ্যের কথা চিন্তা করে ফসলের পোকা-মাকড় দমনে আমাদের জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে।
বারি’র বিজ্ঞানী, কর্মকর্তা, কৃষি সম্প্রসারণের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,বীজ ও কীটনাশক কোম্পানীর প্রতিনিধি এবং কৃষকসহ প্রায় ১৫০ জন মাঠ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ