News Bangla 24 BD | শ্রীপুরে চার অবৈধ ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

শ্রীপুরে চার অবৈধ ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা


 গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধ ৪ টি ইট ভাটা গুড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে বুধবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ওই অভিযান পরিচালনা করে। গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হচ্ছে- হুমায়রা ব্রিকস, হুমায়রা ব্রিকস-২, শ্রাবন ব্রিকস ও আনাস বাসার ব্রিকস।
গাজীপুর পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়- ইটভাটা গুলোকে এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙ্গে গুড়ানো হয়। যাতে ইটভাটা গুলো পুনরায় চালু করতে না পারে।
ইটভাটাগুলোর মধ্যে হুমায়রা ব্রিকস ও হুমায়রা ব্রিকস-২ কে ৬ লাখ টাকা করে এবং আনাস বাসার ব্রিকসকে ৫ লাখ টাকা ও শ্রাবণ ব্রিকস কে ৩ লাখ টাকা করে সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরূবা আক্তার উপস্থিত ছিলেন। উক্ত অভিযানে গাজীপুর র‌্যাব-১ ও গাজীপুর জেলা পুলিশ এর সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ