চীনে পাঁচতলা হোটেল ধসে অন্তত ৭০ জন আটকা
ভয়াবহ করোনা আতঙ্কের মধ্যেই চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে পাঁচতলা হোটেল ধসে অন্তত ৭০ জন আটকা পড়েছেন। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য কোয়ারেন্টাইনে রূপান্তর করা হয় হোটেলটিকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, হোটেলটি পুরোপুরি ধসে পড়ে আছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন। ভেতরে আটকাপড়া লোকজন কোভিড-১৯ রোগী বলে জানা গেছে। সেখানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। ১৪৭টি দমকল ইঞ্জিন ও ২৬ জন কর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই বিকট আওয়াজ শুনতে পান তারা। বাড়ি থেকে বেরিয়ে আসতেই দেখেন পাঁচতলা হোটেলটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষজন সাহায্যের আরজি জানাচ্ছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে যাননি।
জানা গেছে, ২০১৮ সালের জুনে চীনের শিনজিয়া এক্সপ্রেস হোটেলটি নির্মাণ করা হয়। মূলত ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্যই এই হোটেলটি নির্মাণ করা হয়। হোটেলটিতে মোট ৮০টি রুম রয়েছে। করোনা সংক্রমণের পর হোটেলটিকে বিশেষায়িত হাসপাতালে পরিণত করে স্থানীয় প্রশাসন।

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 