News Bangla 24 BD | গাজীপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা


গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা ও বাঘিয়া এলাকায় সোমবার অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ অক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ ওই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
অভিযানে তারা ৩ টি অবৈধ ইটভাটাকে এস্কেভেটর মেশিনের মাধ্যমে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ভাটাগুলোর সার্বিক কর্মকান্ড।
গাজীপুর পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়- গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় সকল অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া সত্ত্বেও ২/৩ দিন পূর্বে এই ইটভাটাগুলোর মালিকগন তাদের কার্যক্রম পুনরায় চালু করেন। আর সংবাদ পাওয়া মাত্রই পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে আবারো সেগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতে বাধ্য হল।
ইটভাটা গুলো হচ্ছে কড্ডার বিএবি ব্রিক্স ও এবিসি ব্রিক্স এবং বাঘিয়া এলাকার বিএবি ব্রিক্স।
এছাড়া আভিযানিক দলটি ইউনিক সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি অটো ব্রিক্স কারখানা অবৈধভাবে পরিচালনা করার খবর পেয়ে সেখানেও অভিযান পরিচালনা করেন এবং ইন্ডস্ট্রিটিকে ৬ লাখ টাকা জরিমানা ধার্য্য করেন। গাজীপুর জেলার অবৈধ ইটভাটায় এ অভিযান অব্যাহত থাকবে বলে সূত্রটি এ প্রতিবেদককে নিশ্চিত করেন।
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া এই অভিযানে গাজীপুর র‌্যাব-১ ও মেট্রোপলিটন পুলিশ ব্যাপক সহযোগিতা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ