কাশিমপুরে মৃত্যুদন্ডের রায় শোনলেন আজহারুল
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদন্ডাদেশ তাকে পড়ে শোনানো হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাকে ওই রায় পড়ে শোনানো হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়- সোমবার গভীররাতে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদন্ডের আদেশের কপি কারাগারে পৌছায়। পরে মঙ্গলবার সকালে কারাগারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে মৃত্যুদন্ডের রায় পড়ে শোনানো হয়। এ সময় দন্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম এ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করবেন বলে কারা কর্তৃপক্ষকে জানান।
কারা কর্তৃপক্ষ আরও জানান, দন্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম সময়ের মধ্যে রিভিউ পিটিশন জমা দিতে পারবেন।

আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
আগামী ১০ মে হাইকোর্ট প্র্যাকটিস সনদের লিখিত পরীক্ষা
যুদ্ধাপরাধের দায়ে বড়লেখার ৩ রাজাকারের ফাঁসি
ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সুপ্রিম কোর্ট বারের ভোটের পুনর্গণনার ফল ঘোষণা নিয়ে হাতাহাতি
সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়লো
শৈলকুপায় ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 