News Bangla 24 BD | পার্বতীপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক? গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ সতর্ক না থাকলে প্রচণ্ড গরম আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’ গাজীপুরের শ্রীপুরে ‌‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে রেনু পোনাসহ প্রায় ৬ লাখ টাকার মাছ শত্রুতামূলকভাবে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের উত্তর হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে সোমবার রাতের প্রথম প্রহরে।

পার্বতীপুর মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের উত্তর হরিরামপুর মৌজার জেএল নং ৭, ৫০০২ দাগের ১০ একর জমিতে মোঃ আবু তাহের(৪৩) তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত এ জমিতে দীর্ঘ ২৫ বছর ধরে মাছ চাষ করে আসছেন। চলতি বছর প্রায় ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির রেণু পোনা ছাড়েন তিনি। এছাড়াও ওই পুকুরে ৪ লক্ষাধিক টাকার রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন জাতের বড় মাছ চাষ করে আসছিলেন। তার অভিযোগ, গত সোমবার রাত ৯টার দিকে একই এলাকার ৬ ব্যক্তি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। এঘটনায় জয়নাল আবেদীন (৩২), ময়েন উদ্দীন (৩৮), সাহেব আলী(২৬), আঃ জলিল (৩৫), ঝারুল ইসলাম (৩৬) ও আবু বক্করকে (৪০) আসামী করে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
পুকুর মালিক আবু তাহের অভিযোগ করেছেন, উল্লেখিত ব্যক্তিদের সাথে দীর্ঘদিন ধরে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ