কালীগঞ্জের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরী নিহত
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবলু হোসেন (৫৭) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। সোমবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবলু হোসেন উপজেলার কুল্ল্যাপাড়া গ্রামের মৃত সানারুদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মত তিনি কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকার নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ভোর রাত ৩ টার দিকে রাস্তার উপর একটি মৃতদেহ পড়ে থাকা দেখতে পাই। এরপর কাছে গিয়ে দেখা যায় কোন গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনায় সত্যতা স্বীকার করে জানান, কি গাড়ি তাকে চাঁপা দিয়েছে সেটি নিশ্চিত না হওয়ায় আটক করা সম্ভব হয়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু
বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি
গাজীপুরের শ্রীপুরে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশ্বকাপ ফুটবল খেলা দেখার বিশেষ ব্যবস্থা
আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
খুলনা সিটি মেডিক্যালে আগুন, সোয়া ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
শ্রীপুরে পুলিশ সুপার কাপ ফুটবলে পুলিশের জয়, ছড়াল সম্প্রীতির বার্তা
গাজীপুরে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 