News Bangla 24 BD | পার্বতীপুরে জাতীয় পার্টির খাদ্যের প্যাকেট পেলো শতাধিক পরিবার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পার্বতীপুরে জাতীয় পার্টির খাদ্যের প্যাকেট পেলো শতাধিক পরিবার


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে করোনায় প্রভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। তিনি গত নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বুধবার সকাল ১০টায় পুরাতন বাজার ধানহাটী সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ১৫০ পরিবারকে খাদ্যের প্যাকেট সরবরাহ করা হয়। এসময় প্রতি প্যাকেটে চাল, আলুসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়েছে। অনুষ্ঠানে রেল জাতীয় শ্রমিক পার্টি সভাপতি আব্দুর রাজ্জাক ও ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পালসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
কাজী আব্দুল গফুর সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নির্দেশে তার নিজ তহবিল থেকে এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ