News Bangla 24 BD | পার্বতীপুরে কাটা হলো ব্রি-৮১ জাতের নমুনা শস্য - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক? গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ সতর্ক না থাকলে প্রচণ্ড গরম আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’ গাজীপুরের শ্রীপুরে ‌‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

পার্বতীপুরে কাটা হলো ব্রি-৮১ জাতের নমুনা শস্য


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় দিনাজপুরের পার্বতীপুরে ব্রি-৮১ জাতের ধানের নমুন শস্য কাটা হয়েছে। উপজেলার মনমথপুর ইউনিয়নের টিকিয়াপাড়া মোড় সংলগ্ন ৫ একর জমিতে এ জাতের ধান চাষ করেন ১৫ জন কৃষকের একটি দল। আজ বুধবার বেলা ১টায় চাষ করা ধানের ২০ বর্গ মিটারের নমুনা শস্য কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মাহাবুর রহমান প্রমুখ।
কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, ব্রি-৮১ জাতের ধান একর প্রতি ৭৮ মণ ফলন হয়েছে পার্বতীপুরে। অন্যান্য জাতের চেয়ে এ জাতের ধানের ফলন বেশি হয়ে থাকে। তিনি আরও বলেন, উচ্চ ফলনশীল ও প্রোটিন সমৃদ্ধ এ ধানের চাল দেখতে সরু ও লম্বা। এর ভাত অত্যান্ত সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও অনেক বেশি। কৃষক পর্যায়ে চলতি মৌসুমে এ জাতের ধান বীজ হিসেবে সংরক্ষন করে ও দেশব্যাপি ছড়িয়ে দেয়ার লক্ষে সংশ্লিষ্ট কৃষকেরা বীজ বিক্রি করে আগামীতে আর্থিকভাবে লাভবান হবেন। কৃষি সম্প্রসারণ অফিস কৃষকদের অধিকতর সফল হওয়ার জন্য কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ