News Bangla 24 BD | জাতিসংঘের সামনে মাসব্যাপী মাতৃভাষা দিবসের ভাস্কর্য
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাতিসংঘের সামনে মাসব্যাপী মাতৃভাষা দিবসের ভাস্কর্য


নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ শীর্ষক অস্থায়ী ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এটি স্থাপনের মধ্য দিয়ে প্রবাসে বাঙালির জাতীয় জীবনে সংযোজিত হলো এক নতুন অধ্যায়। অর্জিত হলো আন্তর্জাতিক গৌরব ও সাফল্যের এক নতুন সূচক। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে স্থানীয় সময় সোমবার বিকেলে ম্যানহাটানের ফার্স্ট অ্যাভিনিউ ও ৪৭ স্ট্রিটের কর্নারে মাসব্যাপী এই ভাস্কর্যটি স্থাপন করা হয়।

ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভাস্কর্যটির উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা, ফাহিম রেজানূর, বাঙালির চেতনা মঞ্চের আব্দুর রহিম বাদশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক স্টেটের গভর্ণর প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, নিউইয়র্ক মেয়রের প্রতিনিধি, নিউইয়র্ক সিটি কম্পট্রলার প্রতিনিধি, কুইন্স বরো প্রেসিডেন্ট/প্রতিনিধি, সহ-পরিচালক পাবলিক আটস নিউইয়র্ক, ইউএনডিপির প্রতিনিধি, নাইজেরিয়া, তিউনেসিয়া, সঔথ আফ্রিকা কনস্যুলেটসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে জাতিসংঘের সামনে ভাস্কর্যটি প্রদর্শিত হবে।

মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে স্থাপিত অস্থায়ী এ ভাস্কর্যটি দেখতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষ ভিড় জমান।
উল্লেখ্য, ভাস্কর্যটির নকশা তৈরি করেছেন শিল্পী খুরশীদ সেলিম আর এটি নির্মাণ করেছেন শিল্পী মৃণাল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ