News Bangla 24 BD | গাজীপুরে ১৭৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ - News Bangla 24 BD
News Head
 শ্রীপুরে পুলিশ সুপার কাপ ফুটবলে পুলিশের জয়, ছড়াল সম্প্রীতির বার্তা আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ ডিএমপির মুখপাত্রসহ ১২ পুলিশ সুপারের বদলি রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ গাজীপুরে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত ২০২৬-২৭ সালের বাজেট জনকল্যাণ হোক মূল লক্ষ্য স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, আওয়ামী লীগও অংশ নিতে পারবে : মাসুদ কামাল দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু অদৃশ্য এক ফাঁদে তরুণ প্রজন্ম আসক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে

গাজীপুরে ১৭৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ


গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।
এসময় ৩টি দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত প্রায় ১৭৪০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এছাড়া ১টি দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে অন্যান্য পলিথিন দোকান মালিকরা পালিয়ে যায়।
এসময় শান্ত জেনারেল ষ্টোরের মালিক মোঃ সাইফুল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ