News Bangla 24 BD | গাজীপুরে মহানগর যুবলীগের ১৫ ও ২১ আগষ্ট পালন - News Bangla 24 BD
News Head
 শ্রীপুরে পুলিশ সুপার কাপ ফুটবলে পুলিশের জয়, ছড়াল সম্প্রীতির বার্তা আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ ডিএমপির মুখপাত্রসহ ১২ পুলিশ সুপারের বদলি রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ গাজীপুরে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত ২০২৬-২৭ সালের বাজেট জনকল্যাণ হোক মূল লক্ষ্য স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, আওয়ামী লীগও অংশ নিতে পারবে : মাসুদ কামাল দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু অদৃশ্য এক ফাঁদে তরুণ প্রজন্ম আসক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে

গাজীপুরে মহানগর যুবলীগের ১৫ ও ২১ আগষ্ট পালন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার দুপুরে গাজীপুরের পিটিআইয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।
গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মো: কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি যথাক্রমে- বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাড: মো: ওয়াজ উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, মহানগরের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুল হাদী শামীম, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা ইউনুস, মহানগর সেচ্ছসেবকলীগের সভাপতি বাবু সনজিৎ কুমার মল্লিক, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মাসুদ রানা এরশাদ, মহানগর কৃষকলীগের সভাপতি মো: হেলাল উদ্দিন, মহানগর শ্রমিকলীগের সভাপতি মো: আব্দুল মজিদ বিএসসি ও আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন বাদল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আলমগীর হোসেন।
গভা শেষে ১৫ আগষ্ট ও ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে দোয়া ও তবারক বিতরণ করা হয়। এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ