গাজীপুরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উদযাপন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরের টেকনগপাড়া, সাগর-সৈকত কমিনিউনিটি সেন্টারে শনিবার সকালে মহানগরের বাসন থানা মহিলা শ্রমিক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাসন থানা মহিলা শ্রমিক লীগের সভাপতি মলি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি জনাবা শামসুন্নাহার ভূঁইয়া এমপি ।
এসময় গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম, গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক কবির আহমদ মন্ডল, মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুলেখা আক্তার জুমুরসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায়, বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুনের বিষয়ে জিয়াউর রহমান জড়িত থাকার বিষয়টি বিএনপি কোনভাবেই এড়িয়ে যেতে পারেন না এবং বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক খুনিদেও দেশে এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবী জানান ।
সভা শেষে ১৫ আগষ্ট ও ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে দোয়া ও তবারক বিতরণ করা হয়।

আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের
দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে-ওবায়দুল কাদের 