পাবনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নূরুজ্জামান বিশ্বাস
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাবনা-৪ আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী বোর্ডের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।
গত ২রা এপ্রিল ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পাবনা-৪ আসনের পাঁচবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক ভুমিমন্ত্রী, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর পাবনা-৪ আসনকে শূন্য ঘোষণা করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের
দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে-ওবায়দুল কাদের 