কালিয়াকৈরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
কালিয়াকৈর : বেতন বৈষম্য নিরশনের দাবীতে দেশব্যাপী স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসুচীর অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাবি বাস্তবায়ন পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখার নেতাকর্মীরা রবিবার সকালে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩ তস গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা।
সংগঠনের নেতা মো: মমিনুর রহমান বলেন, আমরা দিন-রাত জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছি। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হাম ও রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়ন আমরাই করি। মহামারীসহ সকল প্রাকৃতিক দুর্যোগে আমাদের ভূমিকা সবার আগে। আমাদের দাবি নিয়ে দীর্ঘ সময় সরকারের বিভিন্ন মহলে উপস্থাপন করেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।
পূর্বঘোষিত সময় অনুযায়ী ২৬ নভেম্বর থেকে টিকাদানসহ সকল ধরনের কার্যক্রম থেকে কর্মবিরতি করা হচ্ছে বলে জানান উপস্থিত নেতাকর্মীরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী পালন করা হবে বলে জানান তারা।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 