গাজীপুর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।
কোনাবাড়ী থানার এএসআই মো. মমিন মিয়া জানান, শহরের রাজাবাড়ী এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত খালিদ হাসান মিলু (২৮) ওই এলাকার আয়নাল হকের ছেলে।
এএসআই বলেন, রাজাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খালিদ হাসান মিলুর একটি খাবার হোটেল রয়েছে। সকালে ওই হোটেলের সামনে মিলুসহ ৪/৫ জন সাইনবোর্ড টানাচ্ছিল।
এক পর্যায়ে সেখানে থাকা একটি বিদ্যুতের তারের সঙ্গে সাইনবোর্ডটির স্পর্শ লাগে। এ সময় মিলুসহ ৪/৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার সময় পথেই মিলু মারা যান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী 