টিউলিপ ফুল বাগান দেখতে শিক্ষামন্ত্রী শ্রীপুরে
টিউলিপ ফুল আর টিউলিপ ফুলের বাগান দেখতে শিক্ষামন্ত্রী দীপু মনি চলে আসলেন গাজীপুরের শ্রীপুরে এক ফুলচাষীর বাগানে। মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার দেলোয়ার হোসেন দম্পত্তির মৌমিতা ফ্লাওয়ার্স নামের ফুল-সবজির বাগান পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী।
টিউলিপ বাগান পরিদর্শন কালে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই শিক্ষার্থীরা উদ্যোক্তা হবেন,শুধু চাকরি খুঁজবে না। আমরা তাদের নানা ধরনের প্রশিক্ষণ দেবো, তাদের উদ্যোক্তা হতে শেখাবো। তারা নিজেরা অন্য আরো দশজনকে চাকরি দিবে।
টিউলিপ ফুলের বাগান পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল,গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রিনা পারভীন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির হিমু, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন এবং সাংবাদিকবৃন্দ।
এ সময় মন্ত্রী দেলোয়ার দম্পতির টিউলিপ, বিদেশি গোলাপ ফুল, ক্যাপসিকাম, স্ট্রবেরি বাগানসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, দেলেয়ার দম্পতি বাগানে আধুনিক পদ্ধতিতে ফুল, ফল ও সবজির চাষ করছেন। তারা ইতোমধ্যে এ ধরনের চাষে ৩০০ উদ্যোক্তা তৈরি করে দিয়েছেন। অনেককে প্রশিক্ষণও দিয়েছেন। আমাদের দেশে এমনিতেই মাটি এত উর্বর যে তাতে ফুল চাষ করে সেই ফুল বাজারজাত করার সম্ভাবনা রয়েছে। আর এ ফুল বিদেশে রফতানি করার সম্ভাবনা রয়েছে। আমি বিশ্বাস করি যে,সরকারি আরো সহযোগিতা পেলে নিশ্চয়ই ওনারা এটাকে বিশাল আকারের একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। ফুলচাষী দেলোয়ার হোসেন জানান, সরকারি সহযোগিতা পেলে ফুল চাষের ক্ষেত্রে দেশকে ভারত ও চীনের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী 