গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান
সুচির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ। তার মধ্যে একটি মামলা হয়েছে অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে। এই মামলায় তার দুই বছরের কারাদণ্ড হতে পারে তার।
সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের বরাতে জনা যায়, অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগের মামলায় সু চির সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে। সুচিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে পাঠানো হয়েছে। আমদানি ও রফতানি আইন লঙ্ঘন এবং যোগাযোগে অবৈধ ডিভাইস ব্যবহার করায় তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে পুলিশ।
নভেম্বরের ওই নির্বাচনে সেনাসমর্থিত দলের ভরাডুবি হয়। অন্যদিকে, বিপুল জয় পায় সু চির এনএলডি। সু চির পাশাপাশি তার সরকারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উই মিন্তের বিরুদ্ধেও মামলা হয়েছে। মহামারি (করোনা) বিধি ভঙ্গ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 