News Bangla 24 BD | গাজীপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ডিলার গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ডিলার গ্রেফতার


প্রেস বিজ্ঞপ্তি : মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্রে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব এই পর্যন্ত র‌্যাব বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক উদ্ধার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক পরিবহনে নিত্য নতুন ও অভিনব কৌশল অবলম্বন করে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক পাচারের ট্রানজিট হিসেবে গাজীপুরকে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। র‌্যাব এসকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃহস্পতিবার সকালে স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ফেন্সিডিলের একটি বড় চালান ময়মনসিংহ হতে গাজীপুর মহানগরীর চৌরাস্তার দিকে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন,(জি) বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা সাকিনস্থ ন্যাশনাল ফিড মিলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ শফিকুল ইসলাম(৪৫), পিতা-মৃত আজিমুদ্দিন, মাতা-মৃত জমিনা খাতুন, সাং-শালখুরিয়া, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর, ২। মোঃ সফিকুল ইসলাম(৩৬), পিতা-মৃত এমাজ উদ্দিন, মাতা-মোসাঃ সফুরা বেগম, সাং-সাকুপাড়া, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর’দেরকে নাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ৩৩৫(তিনশত পঁয়ত্রিশ) বোতল বিদেশী ফেন্সিডিল, ০১(এক) টি ট্রাক(যার নেম প্লেটে ঢাকা-মেট্টো-ট-২২-৯২৮১) এবং নগদ ৫৬৮০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীরা ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল তার হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ