গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী কয়েদির মৃত্যু
মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত বন্দী এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত হয়।
নিহত হাবিবুর রহমান (৩৯) ময়মনসিংহের গৌরীপুর থানার শিবলা মানিহারকান্তা এলাকার মোঃ রহম আলীর ছেলে । সে মোবাইল কোর্টের সাজায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ছিল। গত ৩০ জানুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে হাবিবুর রহমান। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ফের কারাগারে আনা হয়। এক পর্যায়ে সন্ধ্যায় তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়ে। পরে আবারো তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৯টার দিকে হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার কয়েদী নং-৯৫৩৫/এ ছিল।

রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা 