প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র্যালী ও সমাবেশ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে আনন্দ র্যালী ও সমাবেশ করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে সরকারি কেসি কলেজ চত্বর থেকে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করার পুরো অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখ করে তার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের
দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে-ওবায়দুল কাদের 