পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেওয়া রায় মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জানালো ইমরান খান
আন্তর্জাতিক:অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে ‘স্তব্ধ’ হলেও মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধামন্ত্রী ইমরান খান।
শুক্রবার (৮ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেছেন, আমি একদিন আগে জারি করা সুপ্রিম কোর্টের রায় মেনে নিচ্ছি।
ভাষণে তিনি বলেছেন, আমদানি করা কোনো সরকার মেনে নেবেন না।
তিনি জনগণের কাছে যাবেন। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্বহালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানান। কিন্তু এ রায়ে তিনি ‘স্তব্ধ’ হয়েছেন। সুপ্রিম কোর্টের উচিত ছিল ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিষয়ে অন্তত একটি তদন্তের নির্দেশ দেওয়া।
এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পার্লামেন্টে অনাস্থা ভোট বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। শনিবার জাতীয় পরিষদের অধিবেশন বসিয়ে আস্থা ভোটের নিষ্পত্তি করতে বলে দেশটির সুপ্রিম কোর্ট।

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 