News Bangla 24 BD | বাংলাদেশের সাথে একযোগে কাতারেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশের সাথে একযোগে কাতারেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা


বাংলাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বাংলাদেশের সাথে একযোগে কাতারেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কাতার সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।

কাতারে একমাত্র এমএইচএম বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মোট পরীক্ষার্থী ৬৩ জন। এর মধ্যে ছাত্র ৩৬ জন ও ছাত্রী ২৭ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ১১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছে।

প্রথম দিনের পরিক্ষার হল পরিদর্শন করেন দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমদ, প্রথম সচিব (লেবার) ড. সিরাজুল ইসলাম, সচিব কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন ও সহকারী শিক্ষক মোহাম্মদ রাশেদ চৌধুরী।

পরিক্ষার হল পরিদর্শন শেষে রাষ্ট্রদূত আসুদ আহমদ জানান, শিক্ষার্থীরা খুব ভালো ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের সমস্যা না হয় সে ব্যাপারে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ