বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার দায়ে ২৩ বাংলাদেশিকে আট দিনের জেল দিয়েছে ত্রিপুরার একটি আদালত। এদের মধ্যে এক নারীও রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে থাকা তিন শিশুকে সংশোধনাগারে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ভাস্কর দাশগুপ্ত জানান, বৃহস্পতিবার সকালে অনুপ্রবেশকারীদের আদালতে তোলা হয়। গত মঙ্গলবার দালাই জেলার গান্দাচেরা এলাকার একটি গাড়ির স্ট্যান্ড থেকে ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের এসব বাংলাদেশিকে আটক করে পুলিশ। সাজা শেষে নিয়ম মেনে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানান ভাস্কর দাশগুপ্ত।
খবর বিডিনিউজের।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্ড প্রদান করলেন ড.ফারহানা নূর চৌধুরী
ইউরোপ থেকে মন্ত্রীর কাছে সিলেটের দুই মুক্তিযোদ্ধাকে তালিকাভূক্ত করার দাবি
চিলিতে একটি বাড়ির ওপর বিমান ভেঙে পড়ে অন্তত ৬ জন নিহত
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রে সিনেটর পদে বিজয়ী বাংলাদেশি চন্দন
যুক্তরাজ্যে এবার বিশ্বনাথের ৭জন কাউন্সিলর নির্বাচিত
বাংলাদেশ থেকে ১৯ ক্যাটাগরিতে কর্মী নেবে আরব আমিরাত 