গাজীপুরে ফুডস্ এন্ড বেভারেজকে জরিমানা, লতা হারবাল সীলগালা
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে র্যাবের ভ্রাম্যমান আদালত লতা হারবাল বিডি লিঃ ও ্ সৈয়দ ফুডস এন্ড বেভারেজ কোম্পানী নামে দুইটি প্রতিষ্ঠানকে বিএসটিআই লাইনসেন্স বিহীন মানচিহ্ন ব্যবহার করে পন্য বিক্রির অপরাধে সাড়ে তিন লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছেন।
র্যাব ১ এর সহকারী পুলিশ সুপার মো.আকরামুল হাসান এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরের জয়দেবপুর থানা এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত পুবাইলের মাজুখান পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত “ লতা হারবাল বিডি লিঃ”কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই লাইনসেন্স বিহীন মানচিহ্ন ব্যবহার করে স্কীন ক্রিম বিক্রয় ও বিপনন করার অপরাধে বিএসটিআই অধ্যাদেশ-১৯৮৫ এর ধারা ৩১(এ)মোতাবেক উক্ত প্রতিষ্ঠানটিকে সীলগালা করে। এসময় মালিক মো. আইয়ুব আলী ফাহিম (৬৮) ও মো. মিজানুর রহমান (৪৫) পলাতক ছিল। পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। একই এলাকায় অবস্থিত “ ্ সৈয়দ ফুডস এন্ড বেভারেজ কোম্পানী”কে বিএসটিআই লাইসেন্স বিহীন মানচিহ্ন ব্যবহার, সফ্ট ড্রিংকস্ পাউডার, হলুদের গুড়া, মরিচের গুড়া বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই অধ্যাদেশ-১৯৮৫ এর ধারা ৩১(এ) মোতাবেক উক্ত কোম্পানী’কে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। এসময় ভ্রাম্যমান আদালত জব্দকৃত অবৈধ সফ্ট ড্রিংকস্ পাউডার ৫০ কার্টুন, টেস্টি স্যালাইন ৫০ কার্টুন, হলুদের গুড়া ২ বস্তা ও মরিচের গুড়া দুই বস্তা ধ্বংস করে। উক্ত সময়ে বিএসটিআই ঢাকার ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত কোম্পানীদ্বয় দীর্ঘদিন যাবৎ বিএসটিআই লাইনসেন্স বিহীন বিভিন্ন ধরনের পণ্য, মানচিহ্ন ব্যবহার করে স্কীন ক্রিম বিক্রয় ও বিতরন করে সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে আসছে বলে র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়

আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
আগামী ১০ মে হাইকোর্ট প্র্যাকটিস সনদের লিখিত পরীক্ষা
যুদ্ধাপরাধের দায়ে বড়লেখার ৩ রাজাকারের ফাঁসি
ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সুপ্রিম কোর্ট বারের ভোটের পুনর্গণনার ফল ঘোষণা নিয়ে হাতাহাতি
সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়লো
শৈলকুপায় ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 