News Bangla 24 BD | মালয়েশিয়ায় অবৈধ ২ শতাধিক শ্রমিক গ্রেফতার
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

মালয়েশিয়ায় অবৈধ ২ শতাধিক শ্রমিক গ্রেফতার


মালয়েশিয়ার রাজধানী কুয়ায়ালালামপুর থেকে কিছু দুরে পুচং-এর আইওআই মল থেকে প্রায় ১৫০টি রেস্টুরেন্টে প্রায় ৫০০ শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করে প্রায় দুই শতাধিক অবৈধ শ্রমিক গ্রেফতারের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে তিন ঘণ্টার ওই অভিযানে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিকের সংখ্যা বেশি।

দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাসির কুজাত জানান, ‘আমাদের কাছে বিভিন্ন সূত্রে তথ্য আসে, এই মলে নিয়োগকর্তারা প্রচুর অবৈধ কর্মচারীদের কাজে নিয়োগ দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই এই অতর্কিত অভিযান”।

গ্রেফতারকৃতদের প্রথমে বুকিত জলিল ডিটেনশন সেন্টার এ নেওয়া হয়।

প্রায় ১২০ জন ইমিগ্রেশন অফিসার এই অভিযানে পরিচালনা করেন।

ধারাবাহিকভাবে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অবৈধ প্রবাসীদের গ্রেফতার অভিযান চালানো হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।

এ বিভাগের অন্যান্য সংবাদ