News Bangla 24 BD | ত্বকের যত্ন নেয় যেসব খাবার - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

কিছু খাবার আছে এমন, যেগুলো ত্বককে করে তোলে সুন্দর এবং দাগমুক্ত হয়। ত্বককে সুস্থ আর সুন্দর রাখতে সাহায্য করে এমন ফলের মধ্যে রয়েছে স্ট্রবেরি। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যেটি ত্বকের কোষকে সজীব রাখতে সাহায্য করে।
স্ট্রবেরি ছাড়াও ত্বককে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে ব্লুবেরি।

একই ভাবে কমলালেবুতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট। শুধু ভিটামিন সি-ই নয়, কমলালেবুতে রয়েছে ভিটামিন এ। ত্বকের কোষের বৃদ্ধির জন্য ভিটামিন এ খুবই জরুরি।
শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। তাছাড়াও তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি।

এসবের বাইরে গিয়ে একটু ভাবা যাক গাজরের কথা। এতে থাকা ভিটামিন এ ত্বক সুন্দর করে তোলে।
সাধারণ আলুর থেকে মিষ্টি আলু বা রাঙ্গা আলু স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী। রাঙ্গা আলুতেও রয়েছে ভিটামিন এ, পটাশিয়াম এবং ফাইবার।
তাহলে আর ব্রকোলির কথা বাদ যায় কেনো? খুবই প্রয়োজনীয় একটি উপাদান। সূর্যের তাপ থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে ব্রকোলি।

এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন কে। এছাড়াও এতে রয়েছে ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট। ওমেগা থ্রি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, যা সাহায্য করে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে এবং ত্বককে নমনীয় রাখতে। আর এই উপাদানটি রয়েছে বাদামে।

এ বিভাগের অন্যান্য সংবাদ