News Bangla 24 BD | ভারতীয় রাজ্য উড়িষ্যায় সানস্ট্রোকে প্রায় ৩০ জনের মৃত্যু
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ভারতীয় রাজ্য উড়িষ্যায় সানস্ট্রোকে প্রায় ৩০ জনের মৃত্যু


তীব্র দাবদাহের কবলে পড়া ভারতীয় রাজ্য উড়িষ্যায় কথিত সানস্ট্রোকে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির বেশ কয়েকটি এলাকার তাপমাত্রা ৪০ সেলসিয়াসের উপরে বিরাজ করছে বলে জানিয়েছে এনডিটিভি।

রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলা বোলানগিরের টিটলাগড় এলাকায় বুধবার ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া তালছেড়, ভবানিপাটনা, মালকানগিড়ি ও বোলাগিড় এলাকাগুলোতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে অবস্থান করছিল। তীব্র দাবদাহে এসব এলাকার জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে।

সানস্ট্রোকে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যের খুরদা জেলায়, এখানে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর পরই আছে কটক জেলা, এখানে চারজনের মৃত্যু হয়েছে। আঙ্গুল জেলায় তিনজন এবং দুই জন করে বালাসোর, গানজাম, কেয়নঝড় ও নয়াগড়ে মারা গেছেন।

এছাড়া রায়াগাদা, নুপাদা, ময়ুরভঞ্জ, ঝড়সুগুদা, জয়পুর, জগৎসিংপুর, ধেনকানাল, ভদ্রক, বারগড় এবং বোলানগিরে সানস্ট্রোকে একজন করে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

রাজ্যের রাজধানী ভুবনেশ্বরসহ উপকূলীয় এলাকার জেলাগুলোতে তাপমাত্রা তুলনামূলক কম হলেও তা ৪০ সেলসিয়াসের উপরেই অবস্থান করছে। মঙ্গলবার ভুবনেশ্বরের তাপমাত্রা ৪২ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, বুধবার তা ৪২ দশমিক দুই সেলসিয়াসে নেমে আসে। গত এক সপ্তাহে সানস্ট্রোকে রাজ্যটির নারাসিঙ্গপুর বন এলাকায় দুটি হাতি মারা গেছে বলে জানিয়েছে ওড়িশাডাইরি ডটকম। ময়নাতদন্তে সানস্ট্রোকে হাতিদুটির মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ