হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশে বাধা
হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে বিবিসি-সিএনএনসহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমের সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিংয়ে হাতেগোনা মাত্র কয়েকটি গণমাধ্যমের সাংবাদিক প্রবেশের অনুমতি পায়। খবর সিএনএন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের কার্যালয়ে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। দ্য নিউইয়র্ক টাইমস, বাজফিড, দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস, পলিটিকো, বিবিসি ও গার্ডিয়ানের মতো গণমাধ্যমের সাংবাদিকদের ওই প্রেস ব্রিফিংয়ে প্রবেশ করতে দেয়া হয়নি।
এসব গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে প্রবেশ করতে চাইলে তাদেরকে বলা হয় তারা অংশগ্রহণকারীর তালিকায় নেই। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
হোয়াইট হাউসের ওই প্রেস ব্রিফিংয়ে শুধুমাত্র একটি টেলিভিশন চ্যানেল, একটি রেডিও, একটি পত্রিকা ও কিছু সংবাদ সংস্থার সাংবাদিকদের অংশ প্রবেশ করতে দেয়া হয়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে গণমাধ্যমের উপর ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ অব্যাহত আছে। সর্বশেষ গত শুক্রবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে গণমাধ্যমকে মিথ্যা সংবাদ সরবরাহকারী হিসেবে আখ্যায়িত করেন এবং সাংবাদিকদের আমেরিকার জনগণের শত্রু হিসেবে অবহিত করেন।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর 