প্রচ্ছদ »
লিড নিউজ
পরিবর্তন আনবো, দৃঢ় থাকবো’ স্লোগানে জাহাঙ্গীরনগরে নারী দিবস পালিত - News Bangla 24 BD
পরিবর্তন আনবো, দৃঢ় থাকবো’ স্লোগানে জাহাঙ্গীরনগরে নারী দিবস পালিত
সাগর কর্মকার জাবি প্রতিনিধি,
‘পরিবর্তন আনবো, দৃঢ় থাকবো’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানান আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালিতে অন্যান্যদের মধ্যে প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, মহিলাক্লাবের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে নারীর অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন, ‘নারীর জন্য অর্থকরী কাজের অভাব রয়েছে। কর্মস্থান এবং কর্মস্থানে আসা-যাওয়ার পথে নারীর নিরাপত্তার অভাব আজও দূর হয়নি। এ কারণে একজন নারীকে তার যাপিত জীবনে নানা ধরনের বাধা-বিপত্তি ও ভয় মোকাবেলা করতে হয়। প্রত্যেকে মানুষ হিসেবে মানবিক গুণাবলী অর্জন করলে নারীর নিরাপত্তা নিশ্চিত হতে পারে।’
তিনি আরো বলেন, ‘নারীর ক্ষেত্রে সামাজিক দৃষ্টি ভঙ্গির পরিবর্তন ঘটেছে। পিতা-মাতার কাছে এখন ছেলে-মেয়ে উভয়ই সমানভাবে সমাদৃত।’
ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।
আলোচনা সভা শেষে নারী অধিকার বিষয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল 