‘প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি না হয়ে পরেও হতে পারে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তি না হয়ে পরেও হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর কুড়িলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘তিস্তার বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে, এখন চুক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র।’
সেতুমন্ত্রী বলেন, ‘তিস্তা চুক্তি এখন না হয়ে পরেও হতে পারে। আর শেখ হাসিনা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী কোনো চুক্তি করবেন না।’
প্রধানমন্ত্রীর ভারত সফর সর্ম্পকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের সঙ্গে দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো চুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিমালয়ের মতো অটল থাকবেন।’
পরিদর্শনকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। নির্দিষ্ট সময়ে এর নির্মাণ কাজ শেষ করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 