News Bangla 24 BD | অতীত নিয়ে ভাবি না : শুভশ্রী - News Bangla 24 BD
News Head
 গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন তিনি। কিন্তু শেষটা ভালো ছিল না এই জুটির।

অনেক তিক্ততার মধ্য দিয়ে বিচ্ছেদ হয় তাদের। তবে সব তিক্ততা ভুলে ২০১৬ সালের শেষের দিকে ‘ধূমকেতু’ সিনেমায় দীর্ঘ চার বছর পর জুটি বাঁধেন তারা।

এদিকে শুভশ্রী নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। অন্যদিকে রুক্মিনির সঙ্গে প্রেম করছেন দেব। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শুভশ্রী। দীর্ঘ আলাপচারিতায় প্রসঙ্গক্রমে উঠে আসে দেব। জানতে চাওয়া হয় দেবের সঙ্গে তার সম্পর্কের কথা। জবাবে শুভশ্রী বলেন, ‘আমাদের সম্পর্ক স্বাভাবিক। তবে অতীত নিয়ে ভাবনা-চিন্তা করার সময় নেই। প্লিজ! দেব কাজ পাগল মানুষ। ও কাজ ছাড়া আর কিছু বোঝে না। দেব ‘চ্যাম্প’ সিনেমায় ভালো কাজ করেছে।’

বস টু’ সিনেমায় জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শুভশ্রী। ‘বস টু’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। সিনেমাটি নির্মাণ করছেন ওপার বাংলার নির্মাতা বাবা যাদব। ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ