News Bangla 24 BD | খালেদা জিয়াকে বিপর্যস্ত করতেই এ অভিযান : বিএনপি - News Bangla 24 BD
News Head
 দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

খালেদা জিয়াকে বিপর্যস্ত করতেই এ অভিযান : বিএনপি


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে তার কার্যালয়ে অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই অভিযান সরকারের ‘অবৈধ কর্মকাণ্ডের’ ধারাবাহিকতার অংশ বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর সকাল সাড়ে ৯টার দিকে কার্যালয়ের সামনে গণমাধ্যমের কাছে তিনি এই মন্তব্য করেন।

এর আগে সকাল ৭টার দিকে একটি অজ্ঞাত ওয়ারেন্টের ভিত্তিতে কার্যালয়ে পুলিশ অভিযান শুরু করে। অভিযান চলে সকাল ৯টা পর্যন্ত।

রিজভী বলেন, তিনবারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই ধরনের অভিযান তাকে এবং তার কার্যালয়কে অসম্মানিত করার চক্রান্ত। তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে এ অভিযান চালানো হয়েছে।

কার্যালয়ে প্রবেশের প্রধান ফটকের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করা হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, কার্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত বা দলের শীর্ষ কর্মকর্তা কাউকেই এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

রিজভী বলেন, তারা অজ্ঞাতনামা একটি জিডির ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট নিয়ে কার্যালয়ে ঢুকেছে। এটি অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডের অংশ।

অভিযানে পুলিশ কিছুই পায়নি জানিয়ে রিজভী বলেন, ‘এই অভিযানের পর পুলিশ বলেছে- অভিযানে তাদের প্রাপ্তি শূন্য। বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল (অব.) তৌহিদের কাছে তারা এ কথা বলেছে। আমিও সেখানে ছিলাম।’

অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এটি গণতান্ত্রিক নীতি ও ভদ্র রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।

এ সময় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ