News Bangla 24 BD | 'আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না' - News Bangla 24 BD
News Head
 নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী

‘আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের প্রতি জনগনের সঙ্গে ভাল আচরন করার পরামর্শ দিয়েছেন।

আজ শনিবার দুপুরে শহরের ডিএম কমিউনিটি সেন্টারে ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামীগকে কেউ ধ্বংস করতে পারবেনা। যারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায় তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামীলীগকে যারা দূর্বল ভাবে,খাটো করতে চায়,তারাই দূর্বল ও নি:শেষ হয়ে গেছে।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা বারবার পর্যুদস্ত হয়, আবার ঘুরে দাঁড়ায়। তিনি বলেন, কেউ যদি মনে করেন ২০০১ সাল আবার ফিরে আসবে– তারা বোকার স্বর্গে বসবাস করছেন। ২০০১ সাল আর কোন দিন ফিরে আসবে না।

আওয়ামী লীগ আগামী নির্বাচনে ৩০টির বেশি আসন পাবে না, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন বিএনপি এর আগেও বলেছিল, আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবেনা। কিন্তু ইতিহাস সাক্ষী অতীতের নির্বাচনে আওয়ামী লীগ নয় বিএনপিই ৩০টি আসন পেয়েছে।

জেলা সভাপতি আবদুর রহমান বি কমের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

দলের প্রবীন ও অসুস্থ্য নেতা ও তাদের পরিবারের খোঁজ খবর নিতে নেতাদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের ত্যাগী-নেতাকর্মীরা কিভাবে আছেন, কোথায় আছেন, তাদের শরীরের অবস্থার খোঁজ-খবর রাখতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ