News Bangla 24 BD | প্রথম জুটির গল্প - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

প্রথমবারের মতো একসঙ্গে কোনো বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন সাফা কবির ও ইয়াশ রোহান। একটি নতুন প্রতিষ্ঠানের আইসক্রিমের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তারা। এতে ভাই-বোনের চরিত্রে পারফর্ম করেছেন সাফা কবির ও ইয়াশ রোহান। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সাবরিনা আইরিন। ১৪ জুন রাজধানীর নিকুঞ্জর একটি হাউজে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিকূল পরিবেশেই সাফা ও ইয়াশ রোহান কাজটি শেষ করেন। ইয়াশ রোহান বলেন, ‘মিডিয়াতে আমি বিজ্ঞাপনেই বেশি কাজ করেছি। যে কারণে এতে কাজ করার প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। তবে মানসম্পন্ন বিজ্ঞাপনে কাজ করার চেষ্টা করি। সাফার সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিলো। যথেষ্ট আন্তরিক সাফা। আমাদের খুনসুটি আর অনবদ্য অভিনয় দর্শকের ভালো লাগবে।’ সাফা বলেন,‘ ইয়াশের সঙ্গে প্রথম কাজ করেছি। খুব চুপচাপ আর শান্ত স্বভাবের ইয়াশ। অনেক ধন্যবাদ সাবরিনা আইরিন আপুকে এমন চমৎকার একটি বিজ্ঞাপনে আমাকে কাজের সুযোগ করে দেবার জন্য। আমি খুব আশাবাদী বিজ্ঞাপনটি নিয়ে।’ নির্মাতা সাবরিনা আইরিন জানান, ঈদের আগেই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। সাবরিনা আইরিন এর আগে বিদ্যা সিনহা মিমকে নিয়ে একটি বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন। এদিকে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তারকা দম্পতি নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে ইয়াশ রোহান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পরীমনি। ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রটি আসছে অক্টোবরে মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এই চলচ্চিত্রে ইয়াশ তার বাবা-মায়ের সঙ্গেও অভিনয় করার সুযোগ পেয়েছেন। পাশাপাশি এবারই প্রথম সাফা কোনো মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। মেহেদীর গানে মুশফিকের নির্দেশনায় এরইমধ্যে গাজীপুরের কালিয়াকৈরে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ