News Bangla 24 BD | নায়িকার ঝুলন্ত লাশ, হত্যা নাকি আত্মহত্যা? - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

নায়িকার ঝুলন্ত লাশ, হত্যা নাকি আত্মহত্যা?


মুম্বাইয়ে নিজ বাসা থেকে ভোজপুরি অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ডিএন নগর পুলিশের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আজ (১৯ জুন) বিকেলে এ অভিনেত্রীর জুহুর বাড়িতে গেলে পুলিশ তাকে মৃত অবস্থায় পায়।

প্রতিবেদনে বলা হয়, বারবার চেষ্টার পরও যখন অঞ্জলির আত্মীয়রা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তখন তারা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। অঞ্জলি জুহুর পরিমল সোসাইটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পুলিশ বাড়ির মালিকের সঙ্গে কথা বলে তদন্তের জন্য ডুপলিকেট চাবি নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে, এই সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় অঞ্জলিকে পাওয়া যায়।

ময়না তদন্তের জন্য এ অভিনেত্রীর মরদেহ কুপার হাসপাতালে নেয়া হয়েছে। লাশের পাশে কোনো প্রকার সুইসাইড নোট পাওয়া যায়নি। বিষয়টি আরো খতিয়ে দেখছে পুলিশ।

সম্প্রতি কেহু তা দিল মে বা সিনেমার শুটিং করেছেন অঞ্জলি। এতে আরো অভিনয় করেছেন আদিত্য কাশ্যপ, গোপাল রাই, প্রেম দুবে, রাজা প্রমুখ। এছাড়া এর আগে বেশ কয়েকটি ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ