ঝিনাইদহে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
প্রতিনিধি ঝিনাইদহঃ
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলে ১০% কর্তণের পরিপত্র বাতিল ও বার্ষিক ৫ % প্রবৃদ্ধি, বৈশাখী ও উৎসব ভাতার প্রদানের দাবিতে ঝিনাইদহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। বুধবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি। বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেয়।
সে সময় বক্তব্য রাখেন-বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন, শিক্ষক নেতা রেজাউল করিম, আব্দুল মমিন, আলী রেজা, প্রদীপ কুমার, রেজাউল ইসলাম, শাহানাজ পারভীন মুন্নী, আব্দুল গণি, কৃপা সিন্ধু, আলমগীর গোসেন প্রমূখ। বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীগণ যখন ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত, ঠিক তখনই এক শ্রেণির স্বার্থান্নেষী মহলের পায়তারায় অবসর ও কল্যাণের জন্য ১০% কর্তনের পরিপত্র জারী করেছে। এ যেন মরার উপর খাড়ার ঘা। শিক্ষকেরা আজ দিশেহারা। অবিলম্বে এই পরিপত্র বাতিলসহ ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার পরিপত্র জারীর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন 