News Bangla 24 BD | ইয়েমেন উপকূলে নৌডুবিতে ৫০ শরণার্থীর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইয়েমেন উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০ শরণার্থীর মৃত্যু হয়েছে। ওই শরণার্থীরা সোমালিয়া এবং ইথিওপিয়ার নাগরিক। ইয়েমেন উপকূলে এক পাচারকারী জোর করে ওই শরণার্থীদের নৌকায় উঠিয়েছিলেন। পরে দুর্ঘটনা কবলিত হয়ে বহু শরণার্থী প্রাণ হারান। ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বুধবার ওই দুর্ঘটনাকে হতাশাজনক এবং অমানবিক বলে উল্লেখ করেছে।

নিয়মমাফিক অভিযানের সময় ইয়েমেনে সাবওয়া বীচে অভিবাসী এবং শরণার্থীদের একটি গণকবর খুঁজে পেয়েছে ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) কর্মীরা।

সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, অগভীর ওই কবর থেকে ২৯ জনের মরদেহ পাওয়া গেছে। যারা বেঁচে ছিল তারাই মৃতদেহগুলোকে কবর দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আইওএম জানিয়েছে, নৌকা ডুবির ঘটনায় এখনও পর্যন্ত ২২ জন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনা কবলিত নৌকাটির মধ্যে যে আরোহীরা ছিলেন তাদের বয়স ১৬য়ের মধ্যে।

ইয়েমেনে আইওএমের মিশন প্রধান লরেন্ট দে বোয়েক জানিয়েছেন, ইয়েমেনের উপকূল দিয়েই হাজার হাজার শরণার্থী প্রতি বছর গালফভুক্ত তেল সমৃদ্ধ বিভিন্ন দেশে পাড়ি জমায়।

তিনি আরো বলেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ারা আমাদের জানিয়েছেন পাচারকারী এক ব্যক্তি বুধবার সকালে জোর করে একটি ছোট নৌকায় ১২০ জন শরণার্থীকে উঠিয়েছিল। ইতোমধ্যেই ওই পাচারকারী সোমালিয়ায় পৌঁছে গেছে। ওই একই রুট ব্যবহার করে সে এর আগেও শরণার্থীদেরও ইয়েমেনে পাঠিয়েছে। এখনও সে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন শরণার্থীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ